শিশুর বায়না
শিশুর বায়না
রচনা - হিফজুর রহমান লস্কর
তারিখ -২৪/১১/২০
ছোট শিশু বায়না ধরে মেলা দেখতে যাবে
শহরেতে মেলা বসে কত কিছুই পাবে।
ঠিক হয়েছে যাবে মেলায় খুশিতো আর ধরেনা
কত কিছু কিনবে সেথায় হিসাব তো আর মিলেনা।
বাবার সাথে যাচ্ছে মেলায় সঙ্গে আছে মা
ভিড়ের মাঝেও চেচিয়ে বলে হাতে ধরো না।
নানা রঙের দোকান সেথায় কত রকম খেলনা
যা দেখে তা কেনার ইচ্ছা করতে থাকে বায়না।
এতো ভিড়ের মাঝে গিয়ে মা তো দিশে হারা
ছেলে কিন্তু খেলনা দেখে হয় যে আত্মহারা।
যা দেখে তা কিনতে চায় এতো বিষম দায়
বাবার কাছে টাকা কেমন সেটা বুঝে মায়।
পরে কিনবে বলে মা টেনে ধরে হাত টা
ছেলে জুড়ে কান্নাকাটি কিনতে এটা ওটা।
ভিড়ের মাঝে এরই ফাঁকে হাত থেকে যে ছুটে
এবার তো আর মা বাবা কে খুঁজে পায়না মোটে
মেলার মাঝে মা মা বলে কান্নাকাটি করে
কত মানুষ এলো পাশে সান্ত্বনার ই তরে।
অনেক বাবু খেলনা দিয়ে খুশি করতে চান
যা খুশি তাই নিয়ে যাও করছি আমি দান।
একা হয়ে বুঝতে পারে খেলনা কিছুই না
সব থেকে তার বড় এখন চাই যে শুধু মা।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন