সৃষ্টির রহস্য কি?

সৃষ্টির রহস্য কি?
রচনা- হিফজুর রহমান লস্কর
তারিখ-২৭/১১/২০২০

সৃষ্টি কর্তার এ সৃষ্টির রহস্য কি?
কেউ কি বলতে পারে?
জীবন যেখানে সেখানেই মৃত্যু
এখানেই সব হারে।
একদিনতো মৃত্যু আসবেই
বাঁচার কোন রাস্তা নেই।
যতই খুঁজি জন্ম মৃত্যুর ভেদ
এ ক্রম চলবে সেই।
যখন ইচ্ছা মৃত্যু দিতে পার
তবে এ আঘাত কেন?
দুঃখই যদি জীবন সঙ্গী
তবে এ প্রেম প্রীতি কেন?
মৃত্যুই যদি অবধারিত
তবে এ রোগ শোক কেন?
লক্ষ্য পূরণ যদি নাই হয়
তবে এ আশা দুরাশা কেন? 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বন্ধু মানে আলোর দিশা

লুটছে যত রাজভাণ্ডারী

বিদায়