মনের কথা

মনের কথা

রচনা - হিফজুর রহমান লস্কর

তারিখ - ২৯/৯/২০২০


মনে কত কথা আছে

        লিখতে ইচ্ছা করে,

সব কথা লিখা যায়না

      আঘাত দেয় অন্তরে।


তবু আজ বলবো ভাবি

           মনের কিছু কথা,

ভবের মাঝে কেমনে মানুষ

         চলছে হেথা হোথা।


এমন কিছু মানুষ আছে

           এই ধরণীর বুকে,

অন্যের ভালো দেখলে যারা

             নিজে পড়ে দুখে।


পরের ভাল দেখলে যারা

          হিংসায় পুড়ে মরে,

সেজনের ধার ধারি না 

      সে তো থাকবে পড়ে।


মন্দ যে জন মনে পুষে

        সেতো মানুষ নয়,

মানুষ নামের কলংক সে

            জানিও নিশ্চয়।


ধুকা বাজি জানে যারা

      ভালই চলতে পারে,

ধুকার মাঝে নেই কোনো সুখ

        ধোকায় নিজে হারে।


হিংসা বৃত্তি ধুকাবাজি

      যে জন মনে পুষে,

অচিরেই পড়বে সেজন

        জনগণের রোষে।


পরের দোষ টা খুঁজে বেড়ায়

        এমন মানুষ যারা,

যুক্তি ছাড়া তর্ক করে

       হয় যে সর্বহারা।


ন্যায়ের পথে থাকলে জানি

          লোকে বলে বোকা,

অন্যায় করলে মনে রেখো

         একদিন খাবে ধুঁকা।


নিজে ভাল হলে ভবে

        সবকে লাগে ভাল,

নিজের ত্রুটি দুরকরে তাই

         সকলে দাও আলো।


পরোপকার করতে পারলে

           অমর থাকবে ভবে,

যখন তুমি চলে যাবে

             মনে রাখবে সবে।


হাজার দুঃখে পড়ে যারা

       ন্যায়ের পথে থাকে,

ভবের মাঝে স্রষ্ঠা তাদের

           সদাই সুখী রাখে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বন্ধু মানে আলোর দিশা

লুটছে যত রাজভাণ্ডারী

বিদায়