স্বামী বেচারা

স্বামী বেচারা

রচনা:  হিফজুর রহমান লস্কর

তারিখ: ৬/১০/২০২০


পাড়া গায়ের গিন্নি যে এক নামটি সুয়ো রাণী 

অন্তরে কঠোর হলেও মুখে মিঠা বাণী ।

আবাল বৃদ্ধ সবি তাকে পান্চাইত বলে ডাকে 

যখন তখন মহিলাদের উন্নয়নে হাঁকে। 

সদাই করে মাতব্বরী নানা রকম ছলে 

সবার আগে পৌঁছে কোথাও কোন কিছু হলে। 

সুয়োরাণীর গুণের কথা বলবো কি যে আর

জড়োসডো় থাকে সবাই মুখটি খোলা ভার। 


লকডাউনে কাজের ছুটি ঘরে আছে স্বামী 

এই সুযোগে সুয়োরাণী আরো হল দামী। 

ঘরে রেখে কোলের শিশু সমাজ সেবায় ব্যস্ত 

অন্যের কথা বলবো কি আর স্বামী ও সন্ত্রস্ত। 

রোজ দশটা বাজতে গিন্নি ফিট ফাট চেহারা

 স্বামী থাকবে বাচ্চা নিয়ে ঘরে বেচারা।

খাওয়া দাওয়া শেষ করে ফিডিং বোতল দিয়ে 

স্বামী কে বলে, বোতল শেষে দিও ঘুম পাড়িয়ে। 

আসতে একটু দেরী হবে আজ যে মিছিল আছে 

দেখো কিন্তু ঘুমিওনা কাজ রেখে সব পাছে। 

বাসন মাজা কাপড় কাচা সবি রইলো বাকী 

সবটুকু কাজ শেষ হয়েছে যেন এসে দেখি। 

কথা শুনে অবাক স্বামী ক্ষোভে ফিরে চায় 

লকডাউনে ঘরে বসে করে হায়রে হায়।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বন্ধু মানে আলোর দিশা

লুটছে যত রাজভাণ্ডারী

বিদায়