বাবা

বাবা

রচনা- হিফজুর রহমান লস্কর


বাবা নামক বট বৃক্ষ
ঘরে আছে যার
এ সংসারে সর্ব সুখী
তোলনা নাই তার।
আসুক ঝড় আসুক তুফান
দূরেই সব রবে
বটবৃক্ষের ছায়ার মত
ছায়া পাবে সবে।
কর্ম যজ্ঞ করেন বাবা
সকাল থেকে রাত
ছেলেমেয়ে মানুষ করতে
সারাজীবন কাত।
বাবার স্বপ্ন আকাশ ছোঁয়া
ছেলেমেয়ে নিয়ে
ইচ্ছা পুরণ করেন বাবা
আপন শক্তি দিয়ে।
নিজের জীবন তুচ্ছ করে
লালন করেন যিনি
ছেলেমেয়ের ভুলের মাসুল
সদাই দেন তিনি।
যখন তখন যা প্রয়োজন
মিটিয়ে দেন বাবা
বাবা না থাকলে ভবে
ছেলেমেয়ে হাবা।
ভুল করলে শাসন করেন
সন্তান ভাবে রুষ্ট
তাতে কিন্তু বাবারই হয়
আরো বেশী কষ্ট।
যতই বড় হওনা কেন
শিশুই বাবার কাছে
বড় হয়ে ভুল বুঝোনা
থাকো বাবার পাছে।
বয়স হলে সব মানুষই
শিশুর মত হয়
শিশুর মত আদর যত্ন
আবার পেতে চায়।
সৃষ্টি কর্তার সৃষ্টি এরূপ
মনে রেখো সবে
বাবা নামক বট বৃক্ষ
তুমিও একদিন হবে।
'যেমন কর্ম তেমন ফল'
এটা সবাই জানি
নিজেও একদিন বাবা হবে
এটাও সবাই মানি।
তাইতো বলি যতদিন
বাবা আছেন ঘরে
সাধ্যমত সেবা কর
বাবা সবার 'পরে।

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বন্ধু মানে আলোর দিশা

লুটছে যত রাজভাণ্ডারী

বিদায়