সুখ
রচনা: হিফজুর রহমান লস্কর
তারিখ ১৩/০৯/২০২১
আছে বাড়ি গাড়ি আছে টাকা কড়ি
নেই বাসনার শেষ
আরো পেতে চায় রূপ ধরে যায়
যেন কাঙাল অনিমেষ।
স্বার্থ মগ্ন জন ভাবে না কখন
ন্যায় অন্যায়ের কথা
লুটে যায় ধন শুষে গরীবের তন
ভাবতেও লাগে ব্যথা।
করে লুটোপুটি গরীবের ধন চাটি
অশিক্ষার সূযোগ নিয়ে
যত বেশি পায় আরো বেশি চায়
সুখ যায় ফাঁকি দিয়ে।
চিরদিন ভবে কেউ নাহি রবে
সবই ছেড়ে যেতে হবে
তবু কেন হায় আরো বেশি চায়
স্বার্থ মগ্ন হয়ে সবে।
ফিরে এসো ভাই সৎ পথে যাই
মানুষকে ভালবাসি।
লোভ হিংসা ত্যাগী স্বল্প ভোগে জাগি
সুখ পাবো রাশি রাশি।
মনে রেখো সবে ঘোষিয়াছে রবে
সব দোষ ক্ষমিতে পারে
অপরের দাবি অপরের প্রাপ্য সবই
স্রষ্টাও ক্ষমিতে নারে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন