জ্বালাও মনের আলো
হিফজুর রহমান লস্কর
তারিখ-০৪/১১/২০২১
আলোর উৎসব বিশ্বাসের উৎসব
আলোকময় দিওয়ালি
সাত রঙে রঙিন হোক
সবার জীবন খানি।
অমানিশার কালো ঘুচাতে
এসো দীপ জ্বালি
অশুভ শক্তির বিদায় জানাতে
সাজাই প্রেমের ডালি।
দূর করে যত রাগ অভিমান
খুশীর দিওয়ালি মানাই
সব নিরাশা দূর করি এসো
আশার আলো জ্বালাই।
অন্তরের সব ময়লা ধুয়ে
সবারে গলে লাগাই
অশুভ শক্তি নাশ করি এসো
মানবতার গান গাই।
নতুন পোশাক মিষ্টি মুখ
হোক দিওয়ালির উপহার
নতুন সাজে সাজুক এ ধরা
হোক সুন্দর সারা সংসার।
এসো হে ভক্ত এসো হে পথিক
জ্বালাও মনের আলো
মনো মন্দির পরিষ্কার করো
ঘুচাও মনের কালো।
ঝিলমিল রওশনীতে পূর্ণ হয়ে ধরা
নাচুক এই বাসনা
বিশ্বাসের আলোকে সকলে জানাই
দীপাবলির শুভ কামনা।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন