বিদ্যার বালিশ বীরেন
রচনা: হিফজুর রহমান লস্কর
তারিখ-১৭/০১/২০২২
গ্রামের মোড়ল বীরেন বাবু
ভাবেন বিদ্যার বালিশ।
গ্রামে কিছু হলেই আসে
তাহার কাছে নালিশ।
সবার মতে বীরেন বাবু
লোকটি বড়ো ভালো।
তিনি গ্রামের স্কুল সভাপতি
স্কুলকেও দেন আলো।
একদিন মোড়ল স্কুলে গিয়ে
ছাত্রদেরকে শুধায়,
আচ্ছা বাবারা বলো দেখি
করোনা ক্যামনে হয়?
ছাত্রছাত্রী অবাক হয়ে
বাবুর পানে চায়।
বলেন বাবু কি সব পড়ছো
এই টুকু জ্ঞান নয়?
ছাত্রছাত্রী স্কুলে গেলে
তবেই করোনা হয়।
একটু পরে আবার বলেন
করোনা কখন পায়?
ক'দিন পরে আবার কেন
কোথাও চলে যায়?
ছাত্রছাত্রী অবাক হয়ে
বাবুর পানে চায়।
বলেন বাবু সবাই বুদ্ধু
কিচ্ছু জানো না।
রাত্তিরে তে বাইরে গেলে
তবেই পায় করোনা।
ক'দিন পরে যায় সে চলে
বদলাতে তার নমুনা।
আবার তিনি হেসে বলেন
মিথ্যে এসব ছাই।
তোদের তো লাভ হলো ভাই
পাশ তো করবে সব্বাই।
ছাত্র এবার ধরলো জেঁকে
বলেন বাবু এবে
ভেক্সিনটা নিলেন কেন
মিথ্যে যদি তবে?
বাবু বলেন নেইনি ভেক্সিন
জানি এসব ছল।
ভেক্সিন নিয়েও মরছে মানুষ
বুকে রাখো বল।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন