স্মৃতির অতলে
হিফজুর রহমান লস্কর
তারিখ-২৯/১০/২০২১
শৈশব সোনালী দিন কোথা গেল হায়!
কি মজা কি আনন্দ ছিল সে বেলায়।
মেঠো পথ হাট ঘাট হাতছানি দেয়
সকল শিশুরা মিলে খেলতাম তায়।
সারাদিন খেলাধুলা এবাড়ি সেবাড়ি
ছিলনা মোদের মাঝে কোন আড়াআড়ি।
একসাথে পড়াশুনা চলাফেরা সব
মনে পড়ে সেকালের যত কলরব।
ফেলে আসা পাঠশালা মনে রেখা টানে
দলবেঁধে হেসে খেলে যেতাম সেখানে।
বিভেদ ছিল না কোন নিজ পর বলে
বড়োদেরে গুরুজন মানিত সকলে।
শাসন যতন নিত পুরবাসী গনে
কত যে আপন ছিল ভাবি মনে মনে।
বিপদে আপদে সব থাকতো যে পাশে
সম্প্রীতির নিদর্শন ছিল অনায়াসে।
জাত পাত উঁচু নিচু ছিল না সে কালে
সোনালী সে দিন গুলো স্মৃতির অতলে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন