সংগ্রামী বীর নেতাজী


রচনা:  হিফজুর রহমান লস্কর
তারিখ-২৩/০১/২০২২

ফিরে এসো নেতাজী সুভাষ
উঁচু করে তব শির।
তুমি যে সর্বকালের ভারত নেতা
তুমিই শ্রেষ্ঠ বীর।

ছোটবেলা থেকেই সইতে পারোনি
পরাধীনতার গ্লানি।
তাইতো তুমি গঠন করিলে
বিদ্রোহী ফৌজ বাহিনী।

সদা চঞ্চল মনটি তোমার
নাশিতে বৃটিশ শাসন।
অল্প বয়সে জয় করে নিলে
পুরো ভারতের হৃদয়াসন।

স্বদেশী ভাষা, স্বদেশী বসনে
দেখায়েছ স্বাদেশিকতা।
পরাধীন ভারতের সংগ্রামী বীর
করেছো সুগম স্বাধীনতা।
মোরা কেমনে ভুলিব তা?

তুমি জানতে স্বাধীনতা ছিনিয়ে নিতে হয়।
তাইতো বাজালে রণডঙ্কা।
তব বাণী, তব হুঙ্কার ধ্বনি
বৃটিশ শাসনে আনে শঙ্কা।
তোমার আপোষ হীন সংগ্রাম
এনে দিয়েছে স্বাধীনতা।
মোরা কেমনে ভুলিব তা!

শৈশবে জ্ঞান পেয়েছো তুমি
' মানব সেবাই ধর্ম।'
বসন্ত রোগীর সেবা করে তাই
দেখায়েছ আপন কর্ম।

জাতপাতের ভেদাভেদ ঘুচাতে
কাঁদিত তোমার প্রাণ।
অন্নহীনে অন্ন যোগানোয়
সীমাহীন অবদান।

' দেশ সেবা কর, মানুষকে ভালোবাসো '
----- এই ছিল তব বাণী।
মোরা ভুলে গেছি তব আদর্শ
তাইতো আজ এ হানাহানি।

আজকের ভারতে হিংসার ভিড়ে
তাইতো তোমাকে চাই।
সেকুলার ভারতের মহান নেতা
তোমাকেই খুঁজে পাই।

বাংলা মায়ের বীর সন্তান
বাঙালির গর্ব তুমি।
তোমার জন্য ধন্য আমরা
ধন্য ভারত ভুমি।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বন্ধু মানে আলোর দিশা

লুটছে যত রাজভাণ্ডারী

বিদায়