সঠিক শিক্ষা
রচনা: হিফজুর রহমান লস্কর
তারিখ-০৩/১০/২০২১
জ্ঞানের আলো ছড়িয়ে পড়ুক
সব মানুষের মাঝে
সবাই মোরা এগিয়ে আসি
সকাল বিকাল সাঁঝে।
হিংসা বিদ্বেষ দূর করতে
জ্ঞানের আলো চাই
মনুষ্যত্ব জ্ঞান না থাকলে ভাই
শিক্ষার মূল্য নাই।
পড়াশুনা করলেই শুধু
জ্ঞানী বলো তারে?
শাস্ত্র শিক্ষা নীতি শিক্ষা
নেই যে একেবারে!
পাঠ্য শিক্ষার মধ্যে এখন
নীতি শিক্ষা নাই
দূর্ণীতি তাই বাড়ছে দেশে
সদাই দেখতে পাই।
চরিত্র পাঠ আর নীতি শিক্ষা
উঠে গেছে লাঠে
তাইতো এখন সঠিক শিক্ষা
পায়না শিশু পাঠে।
আজকের শিশু কালকের সুনাগরিক
স্মরণ রেখে তাই
জ্ঞানী গুণী এগিয়ে আসুন
শিশুর পাঠ্য সাজাই।
সঠিক শিক্ষা ও প্রেম ভালোবাসায়
হবে অপশক্তির পরাজয়
নব প্রেরণায় হবে আবার
মানবিকতার জয়।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন