কেঁচোর মাটি
রচনা: হিফজুর রহমান লস্কর
তারিখ-০৪/০১/২০২২
যাত্রা শেষে ফিরছে বাড়ি
দুই বন্ধু একসাথে
রাত তখন তিনটা বাজে
টর্চটাও নেই হাতে।
শিববাড়িটার পাশে গিয়ে
দেখে একী কাণ্ড
রাস্তার পাশে বিয়ে বাড়ী
গেট টাও প্রকাণ্ড।
এমন আলোর ঝিলিমিলানি
নির্জন এ পথে!
যাবার সময় দেখে নাইতো
এলো কি বিপথে?
উৎসুক হয়ে ঢুকে পড়ে
কি হয় দেখার আশে
অভ্যর্থনায় বসলো গিয়ে
খাবার টেবিল পাশে।
ভালো ভালো খাবার যত
প্লেট ভরা এ কী!
মিষ্টি মণ্ডা দৈ পায়েস
কিছুই নেই যে বাকি!
দুই বন্ধু মিলে তথায়
শুরু করলো খাবার
এমন সময় লাইট টা নিভলো
কি করবে এবার!
হাতে কিছু খাবার নিয়ে
ছুটলো দু জন বাড়ি
বড় গাছটায় ধাক্কা খেয়ে
ছুটলো ছাট্টার আড়ি।
মনে পড়লো এই জাগাতে
এমনি ভূতে পায়
ভু--ভু-- বলে চিৎকার শুরু
কে কার আগে যায়।
অন্ধের মত দৌড়ে দুজন
পৌঁছলো গিয়ে বাটী
আলোর পাশে গিয়ে দেখে
এ সব কেঁচোর মাটি।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন