আনন্দ ভিখারী
হিফজুর রহমান লস্কর
তারিখ-২৩/১০/২০২১
আনন্দটা পাওয়ার তরে চঞ্চল মানবজাতি
ধনী গরীব সব মানুষই থাকে আঁচল পাতি।
আনন্দ হচ্ছে মনের খোরাক মনটা সতেজ রাখে
তাইতো সবাই আনন্দ খুঁজে সকল কষ্টের ফাঁকে।
কেউবা খায় কর্ম করে কেউবা লুটেপুটে
ভবের মাঝে এসেই সবাই সুখের পিছে ছুটে।
যে যা করে সকল কাজই আনন্দের তরে
কাজের শেষে ফলটা পেলে আনন্দ ভোগ করে।
ধনী যারা ধন ভিখারি আরো পেতে চায়
ধনটা একটু বাড়াতে পারলে আনন্দে গান গায়।
গরীব যারা খেটে মরে অর্থ পাওয়ার তরে
একটু বেশি পেলেই তাদের আনন্দে মন ভরে।
ব্যবসাজীবি ব্যবসায় লাভে আনন্দ ভোগ করে
সত্য মিথ্যার ধার ধারে না অর্থের পাহাড় গড়ে।
চাকরি জীবির মুখে হাসি যখন বেতন বাড়ে
পণ্য দ্রব্যের দাম বাড়লে তাদের হাঁসি কাড়ে।
নেতা যারা লুটেপুটে আনন্দটা পায়
তাদের কাছে ন্যায় নীতি হার যে মানায়।
দিন ভিখারী দিবস শেষে আনন্দের গান গায়
তাইনা দেখে কিছু মানুষ মনে শান্তি পায়।
কেউবা খুশি মিথ্যা প্রচারে সত্য করিয়া নাশ
কেউবা আবার আনন্দ পায় দেখে অন্যের সর্বনাশ।
মানুষ মাত্রেই দুঃখ কষ্ট লাগে বড়ো ভারী
চিরসত্য সব মানুষই আনন্দের ভিখারী
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন