করো জ্ঞান অন্বেষণ
হিফজুর রহমান লস্কর
তারিখ-১১/১১/২০২১
জ্ঞান পিপাসুর জ্ঞান হয়না কভু ম্লান
সকল শাস্ত্রে পাই।
জ্ঞানীর কলমের কালির মূল্য শহীদের রক্ত তুল্য
জ্ঞানের ক্ষয় নাই।
ভালো মন্দ বুঝার তরে শিক্ষা নাও অবনী পরে
শিক্ষা ই দেয় সফলতা।
জ্ঞান ই হলো নীরব অস্ত্র খুঁজে দেখো সকল শাস্ত্র
জ্ঞান ই জাগায় মানবতা।
বই পুস্তকে বিনোদন সদাই যেন কাড়ে মন
পড়ো তাই করিয়া যতন।
জ্ঞানের কভু হয়না ক্ষয় জ্ঞান ই চির অক্ষয়
করো তাই জ্ঞান অন্বেষণ।
বিদ্যালয়ে বিদ্যা শিক্ষা গুরুর কাছে পাই দীক্ষা
করি তাই গুরুকে স্মরণ।
জ্ঞানান্বেষণে উৎসুক যারা পাঠ্য ধ্যানে থাকে তারা
করিতে সে জ্ঞান অন্বেষণ।
জ্ঞান ই আলোর দিশা পেতে চাও করো নেশা
বন্ধুত্ব করো বইয়ের সাথে।
বই মানে জ্ঞানের সিন্ধু আয়ত্ব করো বিন্দু বিন্দু
সকাল বিকাল রাতে।
মস্তিষ্ক ইহার নাম সেটা তো প্রভুর দান
সবার সুপ্ত থাকে।
করো সবে ইহার চাষ পুরাতে মনের আশ
জাগাও নিজ মাথাটাকে।
সঞ্চয় করো জ্ঞানের আলো দূর করো মনের কালো
শিক্ষা ছাড়া অমর কে কোথা কবে?
সুশিক্ষাতে গড়ো জীবন সম্মান পাবে আজীবন
হায়রে জীবন নদে!
পড়ে দেখো বইয়ের পাতা খুঁজে পাবে জীবন কথা
দূরে যাবে রাগ অভিমান সব।
জ্ঞানীর কাছে নেই গরিমা এইতো জ্ঞানের স্বমহিমা
প্রকৃত জ্ঞান ই জগতে দুর্লভ।
স্বার্থ ছাড়া সুজন বন্ধু বই ই হলো জ্ঞানের সিন্ধু
তার তুলনা নাই।
জ্বালায়ে জ্ঞানের আলো দূর করি সব কালো
বই কে বন্ধু বানাই।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন