মানুষ মানুষের জন্য
রচনা: হিফজুর রহমান লস্কর
তারিখ-১৮/১২/২০২১
লোকটার হাতে মুখে রক্ত ঝরছে।
কোন ক্রমে কাতরাতে কাতরাতে
দাড়ানোর ব্যর্থ চেষ্টা করছে।
উঠতে গিয়ে আবার পড়ে গেল।
বোধকরি কোমরেও আঘাত পেয়েছে।
বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছে।
কে কার চিৎকার শুনবে?
দুএকজন পথচারী দেখলো,
গাড়িটি ধাক্কা মেরে ফেলে চলে গেল।
থামলোই না।
একজন দৌড়ে পাশে এগিয়ে এলো।
কিন্তু না, কোন সাহায্যের জন্য হাত বাড়াতে নয়।
ও মোবাইল দিয়ে ফটো উঠাচ্ছে।
নেটে ছাড়বে, ফেইসবুকে ছাড়বে।
সাংবাদিক ও আসলো, ফটো শট নিলো।
কিন্তু কেউ ওর প্রাণ বাঁচানোর চিন্তা ই করলো না।
কেউ সাহায্যের জন্য এগিয়ে এলো না।
হায়রে মানবতা! হায়রে সভ্যতা!
চিৎকার চেঁচামেচিতে আরও কিছু মানুষ
জড়ো হল, কিন্তু না।
সবাই দেখছে আর চলে যাচ্ছে।
কেউ ফটো শট নিচ্ছে আর কেউ ভিডিও করছে।
চলে যাচ্ছে! হ্যাঁ যাবেই তো।
কারো সময় নেই।
একবিংশ শতাব্দীর দ্রুতগতির যুগে সবাই ব্যস্ত।
সবাই নিজেকে নিয়ে ব্যস্ত।
একটা ছোট্ট ছেলে, বাবার সাথে গাড়িতে
স্কুল থেকে বাড়ি ফিরছিল।
বাবাকে গাড়ি থামাতে বললো, এগিয়ে আসলো।
বাবাকে সাহায্যের অনুরোধ করল।
বাবাতো বলেই ফেললো
সাহায্যে এগিয়ে যাওয়া মানে ঝামেলায় পড়া।
নিজের ছেলের চোখে মুখে বিষণ্ণতার ছাপ।
বাধ্য হয়ে বাবা ওকে উঠালো।
গাড়িতে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করলো।
কিন্তু না, এটা মানবিকতার কারণে নয়।
নিজ ছেলেকে খুশি রাখার জন্য।
আফসোস্!
একটা অবুঝ শিশুর মানবতা বোধ টুকুও
আমাদের নেই।
কবে জাগবে আমাদের মানবতা বোধ!
কবে বুঝবো আমরা- এটা মানুষের পৃথিবী।
মানুষ মানুষের জন্য
মানুষের কাছেই মানবিকতার দাবি করে মানুষ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন