শিশু দিবস

  হিফজুর রহমান লস্কর
তারিখ-১৪/১১/২০২১

অশান্ত এই পৃথিবীর দুষিত বাতাস
শিশুর নিঃশ্বাসকে করছে অবরুদ্ধ।
জরাজীর্ণতায় আবদ্ধ শিশু, বিপন্ন ওর জীবন।
ওর জন্য চাই একমুঠো নির্মল বায়ু
চাই আত্মতৃপ্তিতে একটু নিঃশ্বাস।
শিশুর তো কোন জাত নেই, নেই কোন ভেদাভেদ
স্বার্থমগ্ন সমাজটা বিষিয়ে দেয় ওর মন।
মনুষ্যত্ব হীন মানুষের ভিড়ে দগ্ধ শিশু,
অন্ধকারে নিমজ্জিত, ক্ষতবিক্ষত
অনাদরে অবহেলায় জর্জরিত।
প্রতিটি মানুষের ই তো আছে
সুস্থ ভাবে বেঁচে থাকার অধিকার।
কেন শিশু বঞ্চিত হবে সে অধিকারে?
আমরা কি পারিনা ওর জন্যে 
একটু সুস্থ পরিবেশ তৈরি করতে?
আমরা কি পারিনা, ওকে তার মতো
সহজ সরল নিষ্পাপ বড়ো হতে দিতে?
শিশুর নিরাপত্তা তো জাতির কর্তব্য!
হায়রে মানবতা! 
আজও বন্ধ হয়নি শিশুশ্রম, শিশু নির্যাতন।

 আজ ১৪ই নভেম্বর 
পালন করছি মোরা ' শিশু দিবস'  বেশ
এদের কথা কি একটু ভাববো সবিশেষ?
আজকের দিনের অঙ্গীকার হোক তাই
সবার হৃদয়ে যেন হয় শিশুদের বেদনার ঠাঁই।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বন্ধু মানে আলোর দিশা

লুটছে যত রাজভাণ্ডারী

বিদায়