বিবেকানন্দ স্মরণে
রচনা: হিফজুর রহমান লস্কর
তারিখ-১২/০১/২০২২
অন্তরে যার মানবতার বল
মুখেতে ছিল হাসি
সৌম্য কান্তি মানব প্রেমিক
হে বীর সন্যাসী!
তোমার স্মরণে প্রদীপ জ্বালিয়ে
স্মরণ করি হে বীর
আজিও বিশ্বে তোমার গরবে
গর্বিত দেশের শির।
মনুষ্যত্বের প্রদীপ হাতে নিয়ে এলে
করিতে ধন্য ভারত ভুমি
' কর্ম ই ধর্ম ' এই ছিল তব বাণী
হৃদয়ে আজও সবার স্বামী।
হে দার্শনিক বীর! তুমি জানতে
মুক্তির ঠিকানা শিক্ষা
তাইতো তুমি মানুষকে দিলে
জ্ঞানের আলোর দীক্ষা।
শোষিত নিপীড়িত ক্ষুধাতুর জনের
করিলে এত করুণা
বিশ্ব মানবতা জাগিয়ে তুলাটা
আজও সবার প্রেরনা।
জগত সভায় প্রচারিলে তুমি
মানব প্রেমেই মুক্তি
"জীবে প্রেম করে------ সেবিছে ঈশ্বর"
এই ই ছিল তব উক্তি।
মৈত্রীর বাণী করিলে প্রচার
দ্বন্দ্ব বিভেদ ঘুচাতে
মানব জনম সার্থক তব
স্মরিছে সবাই প্রভাতে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন