পৌষ সংক্রান্তি
রচনা: হিফজুর রহমান লস্কর
তারিখ- ১৪/০১/২০২২
বিশ্ব জুড়ে আছে যে বাঙালি এক জাতি
বর্ষ জুড়ে থাকে শুধু উৎসবেতে মাতি।
আমিষ ও নিরামিষ ভরা থাকে থালি
খাবার বাহানা যত করে যে বাঙালি।
সকল উৎসবে থাকে নানা আয়োজন
খাবার প্রস্তুত করে মনের মতন।
এমনি এক উৎসবে পৌষের শেষে
বাজারে পসরা সাজে নব নব বেশে।
পৌষের শেষ রাতের টুসু জাগরণ
আনন্দ উল্লাসে থাকে হরষিত মন।
প্রভাতে মকর স্নান শীতের বিদায়
জ্বালিয়ে সুন্দর মেজি আগুন পোহায়।
ক্ষীর ননী চুঙ্গা পিঠা গুড়ের সন্দেশ
নারিকেল তিল দিয়ে লাড্ডু সবিশেষ।
সব্জী ও মাছ মাংস সীমা নেই যার
ঘরে ঘরে আয়োজন অপূর্ব খাবার।
রকমারি খাবার সব জানে সারাসার
সার্থক বাঙালি মোরা বুদ্ধিতে অপার।
সর্বত্রই সংক্রান্তির শুভ এই দিনে
উৎসব সার্থক হয় সবার মিলনে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন