হের ফের


রচনা: হিফজুর রহমান লস্কর
তারিখ-১৭/১০/২০২১

কাঠফাটা রোদ্দুরে মনে ভয় জাগে
এমন হেমন্ত ঋতু দেখিনি তো আগে।
ঘর থেকে বেরোনোর উপায় তো নাই
মাথার উপরে যেন সবিতার ঠাঁই।
যে সময়ে শীতবস্ত্র পরিধান করে
সে সময়ে কেন নর গরমেতে মরে।
হিমপ্রবাহের স্থলে, এ কেমন তাপ
মনে হয় এটা যেন বিধাতার শাপ।
হেমন্তে এমন তাপ ইতিহাসে নাই
প্রকৃতির হেরফের দেখিতে যে পাই।
প্রখর তাপের দাহে জ্বলিছে ফসল
কেমনে বাঁচিবে প্রাণী ভাবনা অতল।
কেন বিধি ভবে তব এমন ছলনা
শীতের ঋতুতে গরম, কেন বলোনা?
কেন এ হেরফের খুঁজে দেখি সার
মানুষের ভুল তাতে নয় বিধাতার।
গাছপালা কেটে মোরা করছি উজাড়
তাইতো করেনা বিধি উচিত বিচার।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বন্ধু মানে আলোর দিশা

লুটছে যত রাজভাণ্ডারী

বিদায়