বাটারফ্লাই এফেক্ট
রচনা: হিফজুর রহমান লস্কর
তারিখ-০১/১২/২০২১
অতি ক্ষুদ্র অণু টাকে
ভেবোনা কেউ মেকি
হতে পারে ধ্বংসের কারণ
যেটা মোরা দেখি।
জ্ঞান বিজ্ঞানে শ্রেষ্ঠ মানব
তার সৃষ্টি মারাত্মক
সামান্য ভুলের কারণে
হতে পারে ধ্বংসাত্মক।
বিশ্ব মাঝে হিটলার ছিল
পরিচিত এক নাম
সৈরাচারী শাসক বলে
বিশ্ব জুড়ে বদনাম।
ফাইন আর্টে ভর্তি হওয়ার
স্বপ্ন ছিল তার
প্রত্যাখাত হয়েছিল
দু দুবার।
হিটলার ছিল অত্যাচারী
কথাটা ছিল ফ্যাক্ট
আসলে তো এটা ছিল
বাটারফ্লাই এফেক্ট।
ভেবে দেখ জাপানের সেই
নাগাসাকির কথা
কী ভয়াবহ বিস্ফোরণ
কে না জানে তা!
জাপানের কুরোকোতে
লক্ষ্য ছিল খাঁটি
মেঘেরা আড়াল করে
রেখে ছিল ঘাঁটি।
ভুল করে নাগাসাকিতে
হল বোমা বর্ষণ
ধ্বংস হল নাগাসাকি
মেঘেরই কারণ।
পরে সবাই বুঝতে পারে
কথাটা ছিল ফ্যাক্ট
বিজ্ঞানীদের মতে এটা ছিল
বাটারফ্লাই এফেক্ট।
ধ্বংসাত্মক কোভিদ নাইনটিন
বিশ্বের একটা ত্রাস
মনে হলে সবাই শুধু
ফেলে দীর্ঘশ্বাস।
বিশ্ব জুড়ে তার কারণে
এলো কত এ্যাক্ট
মনে ভাবি এটাও নাকি
বাটারফ্লাই এফেক্ট।
তাইতো বলি কোন অণু
ভেবোনা কেউ মেকি
ক্ষুদ্র ঘটনাও ধ্বংসের কারণ
সেটা জেনে রাখি।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন