ভাই ফোঁটা

 হিফজুর রহমান লস্কর
তারিখ-০৫/১১/২০২১

হাতে নিয়ে পুষ্প সহ ধান দূর্বা
তার মাঝে চন্দন ফোঁটা
অধীর আগ্রহে অপেক্ষায় বোন
ভাইকে দেবে ফোঁটা
আজ যে ভাইফোঁটা।

অতন্দ্র প্রহরী সীমান্তে দাদা
অনেক সিপাহী সাথে
কথা ছিল আসবে সে যে
ভাইফোঁটারই প্রাতে।

প্রতি বৎসর ভাইফোঁটার দিনে
ছুটে আসে ভাই।
মন উচাটন পথপানে চায়
দেরি করে কেন তাই!

হেনকালে তার ফোন বেজে উঠে
চেয়ে দেখে, দাদা!
বলছে গো বোন আসতে পারিনি
সীমান্তে শত্রু গাদা।

ক্রন্দন রোলে ফোন মাঝে বলে
দিলাম কপালে ফোঁটা
শত্রুরে তুমি জয় করে এসো
যমের দুয়ারে দিলাম কাঁটা।
আজ যে ভাইফোঁটা!

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বন্ধু মানে আলোর দিশা

লুটছে যত রাজভাণ্ডারী

বিদায়