যেদিন আমি হারিয়ে যাব
যেদিন আমি হারিয়ে যাবো
হিফজুর রহমান লস্কর
২৮/০১/২০২২
চোয়ান্নটা বসন্ত পেরিয়ে
পঞ্চান্নতে পা।
সকল বন্ধুর Wish পেয়ে
মনে পড়লো তা।
ভালোবাসার বন্ধনে আজ
বিশ্বের সবাই আপন জন।
সবার কাছে তাইতো খুঁজি
মানবিক এক বন্ধন।
যেদিন আমি হারিয়ে যাবো
এই পৃথিবীর বুকে
খুঁজবে কি কেউ সেদিন আমায়
থাকবে আপন সুখে।
যদিও কারো মনে পড়ে
ছিলাম মনের কোণে
এক নিমিষেই হারিয়ে যাবো
নতুন প্রেমের টানে।
বন্ধু বান্ধব কবিতা সব
এমনি পড়ে রবে।
যদিও যেতে চাইনা আমি
তবুও যেতেই হবে।
শুধু আমায় মনে রেখো
জীবন নদীর বাঁকে।
অল্পদিনের দেখা যেন
অমর হয়ে থাকে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন