আশার আলো



রচনা: হিফজুর রহমান লস্কর
তারিখ-২৬/০১/২০২২

২৬ শে জানুয়ারী উনিশশো পঞ্চাশ
স্বাধীন ভারতের সে এক দিন
জনতাই দেশ নির্মাতা জনতাই মহান
ঘোষিত হলো সেই দিন।

তিন বৎসরের বিরল প্রচেষ্টায়
প্রকাশ পেল সংবিধান
মোরা ভারতবাসী তা গ্রহণ করলাম
পথ চলার আদর্শ সোপান।

আকাশে বাতাসে উড়লো তেরঙ্গা
নিয়ে এলো আশার আলো
বিভেদ ঘুচিল সমতা আসিল
জনগণ সব ক্ষমতা পেলো।

শত শহীদের রক্ত বলিদান
সার্থক করেছে স্বাধীনতা।
তাদের স্মরণে প্রতিজ্ঞা করি
হতে দেবোনা আতঙ্কি দাঙ্গা।

এ দেশের বুকে বয়ে চলে সদা
গঙ্গা যমুনার পবিত্র ধারা।
শান্তি সম্প্রীতির অটুট বন্ধন
মন্দির মসজিদ গির্জা গুরুদ্বারা।

সবারে নিয়ে সবার পরশে
রক্ষা করিব দেশের স্বাতন্ত্র।
সদা উঁচু থাক মোদের তেরঙ্গা
স্বার্থক হোক দেশের গণতন্ত্র।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বন্ধু মানে আলোর দিশা

লুটছে যত রাজভাণ্ডারী

বিদায়