সোনা ব্যাঙের বিয়ে
রচনা: হিফজুর রহমান লস্কর
তারিখ-০৯/১২/২০২১
সোনা ব্যাঙের বিয়ে হবে
চলছে আয়োজন
একে একে সকল ব্যাঙ
পেলো নিমন্ত্রণ।
সানাই বাজছে মাদল বাজছে
বাজছে মোহন বাঁশি
বাজনা শুনে আসছে সবাই
চলছে হাঁসি খুশি।
কুয়োর ব্যাঙ লাফায় বেশি
ভাবে এইতো দুনিয়া
বিয়েবাড়ি যাবে এখন
ভাবছে যাবে কি নিয়া।
কুনোব্যাঙ কুঁড়ে অতি
থাকে ঘরের কোনে তে
ছাতা একটা হাতে নিয়ে
আসলো একটু দেরীতে।
নীল ব্যাঙ বিষাক্ত বলে
নিমন্ত্রণটা পেলো না।
রাগে ক্ষোভে ফন্দি আঁটলো
বিয়ে হতে দেবে না।
যেইনা কনে বসলো গিয়ে
বিয়ের পাতা সিঁড়িতে
বরের বাবা বলে উঠলো
হাত বুলিয়ে দাঁড়িতে।
কোথায় গেলে কনের বাবা
কিছু মনে নিও না
বরপণটা হাত না হলে
বর সভাস্থ হবে না।
সূযোগ বুঝে নীল ব্যাঙ
জলের ব্যাঙকে বলে
বাজাও না ভাই প্রণয় সুর
সবাই হেলেদুলে।
কথা শুনে প্রণয় সুরে
ঘ্যাঙর ঘ্যাঙর ডাকে ব্যাঙ
অমনি এলো বৃষ্টি নেমে
জলের ব্যাঙরা দিল লেঙ।
শুরু হলো কান্নাকাটি
বিয়ে বাড়ী জুড়ে
আধুনিক শিক্ষায় শিক্ষিত বর
রেগে আসলো তেড়ে।
বললো ওসব লেনাদেনা
কিচ্ছু বুঝি না
বিয়ে যখন করতে এসেছি
বিয়ে না করে যাবো না।
অবাক হয়ে দেখলো সবাই
আধুনিক শিক্ষার ফল
মা-বাবা ও কনে শুধু
মুছে আঁখিজল।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন