স্বপ্নপুরী আসাম


রচনা:  হিফজুর রহমান লস্কর
তারিখ ৩১/০৮/২০২১

নীল সবুজের পাহাড় ঘেরা
আমার রাজ্যখানি
সুজলা সুফলা শস্য ঘেরা
দেয় যে হাতছানি।

উঁচুনিচু ঢালু পাহাড়
এঁকেবেঁকে চলে
নয়নাভিরাম দৃশ্য বাহার
হৃদয় কথা বলে।

সকল ধর্মের সকল জাতির
মিলন ভুমি আসাম
একই সূত্রে গাঁথা আছে
মোদের সবার নাম।

উদার পাহাড় ঝর্ণা বুকে
শাল সেগুনে ঘেরা
ফুল ফলাদি চা পাতাতে
বিশ্বের মাঝে সেরা।

ব্রহ্মপুত্র বরাক নদী
রাজ্যের দুটি প্রাণ।
শঙ্কর দেব ও আজান ফকির
একতার নিশান।

পেখম তুলে ময়ূর নাচে
দেখি নয়ন ভরি
সব মিলিয়ে আসাম রাজ্য
যেন স্বপ্নপুরী।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বন্ধু মানে আলোর দিশা

লুটছে যত রাজভাণ্ডারী

বিদায়