দেখে এলাম ওপার বাংলা (ধারাবাহিক ভ্রমণ কাব্য পর্ব -০২)
নিয়ে গেল বাপন গোলশান হোটেল
সেটাই হলো আস্তানা,
কলম সৈনিকদের যোগাযোগ তখনো
চলছে একটানা।
সবার প্রশ্ন কেমন আছো
থাকছো কোথায় রাত,
কৃতজ্ঞ চিত্তে বললাম ওদের
অনেকেই আছেন সাথ।
জনাব নজরুল হাবিবি ও বাণ্টিকে
জানাই কৃতজ্ঞতা,
তাঁদের লেখনীতে জানলো সবাই
আমার আগমন বার্তা।
ভোর না হতেই আসলেন সেথা
ডাক্তার এনামুল হক ভাই,
জড়িয়ে ধরে নিলেন মোদের
রেস্টুরেন্ট পাঁচ ভাই।
নিজের লেখা "আলোর সন্ধানে"
তুলে দিলাম হাতে,
খাওয়ার ফাঁকে কত কথা
আছে স্মৃতি গেঁথে।
স্বল্প সময়ের মিলনে জানি
মন ভরে না কভু,
কর্তব্য কর্মে যাবেন ভেবে
বিদায় নিলেন তবু।
স্মৃতি হয়ে রইল শুধু
ওদের সে আতিথেয়তা,
আর কি কভু দেখা হবে
ভাবছি বসে তা!
( ক্রমশ চলবে)
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন