দেখে এলাম ওপার বাংলা ধারাবাহিক ভ্রমণ কাব্য পর্ব -০৪)



দেখতে যাব চললাম এবার
শাহ পরানের মাজার,
যেতে হবে খাদিম নগর
আট কিলোমিটার আর।

শহর জুড়ে দেখলাম অনেক
ঐতিহাসিক স্থান,
সিলেটের আনারসে
জুড়িয়ে যায় প্রাণ।

শহর ঘুরে দেখছি যত
ভাবছি আরো বেশ,
অতিথি সেবা ও বাঙালিয়ানায়
সেরা বাংলাদেশ।

প্রবেশ পথে দেখতে পেলাম
 ৩৬০ আউলিয়ার নাম,
শাহ পরানের রওজা জিয়ারতের
পুরলো মনোস্কাম।

আরও কিছু মন্দির মসজিদ
দর্শন করলাম তায়,
ঐতিহাসিক শাহী ঈদগাহ
 ভুলা নাহি যায়।

বৃটিশ বিরোধী জাতীয়তাবাদ আন্দোলন
এই মাঠেতেই শুরু,
ইতিহাসটা ঘেঁটে দেখ
জানতে হলে পুরো।

সিলেট শহর এ দুদিন
কাটলো সময় বেশ,
ঢাকা শহর যাবো এবার
চড়লাম লণ্ডন এক্সপ্রেস।

সঙ্গীদেরে বিদায় দিয়ে
মনটা হলো ভার,
সে স্মৃতিটা আজো মনে
করে তোলপাড়।

(রচনাকাল ০৭/০৬/২০২৩ - ক্রমশ চলবে)

মন্তব্যসমূহ