শৈল শহর দার্জিলিং



শৈল শহর দেখতে যাওয়া
অপূর্ব এক ফিলিং,
শান্ত সবুজ পাহাড় ঘেরা
শহর দার্জিলিং।

সাত হাজার ফুট উঁচু পাহাড়
পাশে গভীর খাদ,
খুশির সাথে ভয়ও আছে
যেন মরণফাঁদ।

পাহাড় রাণী কাঞ্চনজঙ্ঘা
দাঁড়িয়ে আছে ঠাঁয়,
চিরসবুজ বন বনানী
দেখে এলাম তায়।

আনন্দে মন নেচে উঠে
আঁকাবাঁকা পথে,
দেখতে হবে টাইগার হিল
সূর্যোদয়ের সাথে।

টয় ট্রেন আর ঝর্ণাধারা
দার্জিলিং এর শান,
শীতল হাওয়া ফল ফলাদি
জুড়ায় সবার প্রাণ।

চাবাগান আর সবুজ বন
সারিসারি ঘর,
নয়নাভিরাম দৃশ্য বাহার
স্মৃতির বালুচর।

উঁচুনিচু ঢালু পথ
পাশে পাইন ট্রি,
একটু ঘুরে দেখে আসেন
যদি থাকেন ফ্রী।

(রচনাকাল ২১/১০/২০২২)

মন্তব্যসমূহ