বর্ষ বরণে
ক্লান্ত রক্তিম সূর্য টা ওই
বিলীন পশ্চিমাকাশের কোণে,
পুরাতন বর্ষের হিসেব নিকেষ
করছে সবাই ক্ষণে ক্ষণে।
কত চাওয়া পাওয়া কত হতাশা
বেদনা বিভোর কথা,
ঘন আঁধারে ঢাকা পড়ে রবে
যুগ যুগান্তর প্রথা।
নব বর্ষ আসবে ফিরে
নতুন সূর্যোদয়ের সাথে,
সব আতংক জরাজীর্ণ
দূর হোক নববর্ষের প্রাতে।
দূর হোক যত হানাহানি
অসহায় ক্রন্দন,
নতুন বছরে নতুন করে মোরা
রচিব প্রেমের বন্ধন।
নব আনন্দে গাইবে পাখি
গাছেতে ফুটবে কুঁড়ি,
নতুন স্বপ্নে বিভোর বাঙালি
হাতে নিয়ে ফুলঝুড়ি।
নৃত্য গানে বরণ করবে
নতুন বছর নতুন সাল,
নতুনের আগমনে হয়তো ঘুচিবে
পুরাতন সব কাল।
স্বপ্ন সবার সফল হোক
এইটুকু মনে আশা,
বর্ষ বরণে সবারে জানাই
বুকভরা ভালোবাসা।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন