জ্যান্ত কবর দাও
রচনা: হিফজুর রহমান লস্কর
অন্ধ হয়ে বন্ধ ঘরে
থেকো নাকো আর,
মা বোনদের সম্ভ্রমটা
ভাবো একবার।
খোলা রাস্তায় বস্ত্র হরণ
বলতে মরি লাজে,
আইন শৃঙ্খলা স্বাধীনতা
আসলো কোন কাজে।
মা ভারতী কাঁদছে আজি
করছে হায় হায়,
বস্ত্র হরণ করলো সেথা
কুলাঙ্গারের ছায়।
হায়নার মতো নিচ্ছে টেনে
ছোবল দিয়ে গায়,
মাতৃভূমির লাজটা ঢাকো
রক্ষা করো মায়।
পাষণ্ডতা-নারকীয়তার
একটু খবর নাও,
ধরে এনে অসুরদেরে
জ্যান্ত কবর দাও।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন