দেখে এলাম ওপার বাংলা (ধারাবাহিক ভ্রমণ কাব্য পর্ব-০৩)



সেদিন সকালে সুরমার তীরে
সোনালী সূর্যালোকে,
বাংলার রূপ অপরূপ হেরি
কথা নাহি ফুটে মুখে।

হৃদয় তরঙ্গে বাজে কলধ্বনি
নদী তো চলে জীবনবধি,
কোথা থেকে এলাম কোথায় বা যাবো
খুঁজি সেথা জীবন নদীর গতি।

ভাবনাতে ভাটা পড়ে
শুনে ওর ডাক,
বলে ভাই চল যাই
ভাবনাটা রাখ।

মনে খুশি দেখবো এবার
সাধের বাংলাদেশ,
ধন্য যেথা সিলেট ভুমি
আউলিয়ার নেই শেষ।

৩৬০ আউলিয়ার শ্রেষ্ঠ যিনি
হজরত শাহজালাল,
তাঁর অন্যতম সহযোগী
হজরত শাহপরাণ।

শাহজালালের দরগায় গিয়ে
করলাম নামাজ আদায়,
সোনালী রূপালী আর গজার মাছ
দর্শন করলাম তায়।

শুনলাম বসে কত কথা
কতো অভিমত,
ধন্য হলাম করতে পেরে
রওজা জিয়ারত।

খেলাম বসে সিলেটী চা
রাজশাহী লিচু,
আজও সে স্মৃতি গুলো
ঘুরে পিছু পিছু।

মন্তব্যসমূহ