আলোর দিশা
ভালো মন্দ বুঝিবারে শিক্ষা নাও ধরা 'পরে
পড় বই করিয়া যতন।
জ্ঞান পিপাসুর জ্ঞান হয়না কভুও ম্লান
কর তাই জ্ঞান অন্বেষণ।
বই দেয় আলোর দিশা পেতে চাও কর নেশা
বন্ধুত্ব কর বই'র সাথে।
বই হল জ্ঞান সিন্ধু নিঃস্বার্থ সুজন বন্ধু
বই যেন থাকে সদা হাতে।
জ্ঞান ই নীরব অস্ত্র খুঁজে দেখ সব শাস্ত্র
জ্ঞান ই জাগায় মানবতা।
বই পুস্তকে বিনোদন সদাই কাড়ে যে মন
পাঠ্য জ্ঞান এনেছে সভ্যতা।
ডিজিটেল এ্যাপ্স এর ভীড়ে নব প্রজন্ম যাচ্ছে দূরে
বুঝেনা তো জীবনের সার।
আজি বিশ্ব বই দিবসে এসো সবে মিলে মিশে
পাঠাগার সাজাই আবার।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন