কেউ কি দাঁড়াবে পাশে?



শ্রমিকের কথা ভাবছো বুঝি
লিখছো তাদের নিয়ে?
কাগজে কলমে লিখাটাই সার 
সান্ত্বনা দিবে কি দিয়ে?

আজীবন যারা করে যায় কাজ
পায়না সঠিক দাম,
১লা মে আসলেই বুঝি
ঝরে বাবুদের ঘাম।

শ্রমিক দিবস পালন করছো
নেই শ্রমিকের ছুটি,
সুখের রাজ্যে বসতি তোমার
শ্রমিকের প্রাপ্য লুটি।

ন্যায্য মূল্য চাইলেই ওঠে
মনিবের কপালে চোখ,
সকাল সন্ধ্যা খেটে মরে তবু
ঘুচেনা তাদের দুখ।

ক্ষুধার তাগিদে দেশ বিদেশে
চলে যায় ওরা কাজে,
ভেবেছো কি কভু শ্রমের ফসল
তব ধমনীতে 'রাজে!

সরকারি আইন বলেই খালাস
শিশু শ্রম অপরাধ,
বাবুদের ঘরেই শ্রম-শিশু কাঁদে
কে করিবে প্রতিবাদ?

আন্তর্জাতিক শ্রম দিবস
প্রতি বছর ঠিক ই আসে,
শ্রমিকের সে দুঃখ ঘুচাতে
কেউ কি দাঁড়াবে পাশে?

মন্তব্যসমূহ