শেষ পরিচয়



জন্ম তোমার ঠাকুর বাড়ি 
স্বদেশিয়ানার মূলে,
২৫শে বৈশাখ এসেছিলে তুমি 
মা সারদা দেবীর কোলে।

ধন্য বাবা দেবেন্দ্র নাথ, 
নামটি দিলেন রবি,
বিশ্ব বাংলায় ছড়ায়েছ আলো, 
হয়েছ বিশ্ব কবি।

পরাধীন ভারতের মুক্তিকামী নেতা, 
মান নাই পরবশ
দিক দিগন্ত কাঁপায়েছ তুমি 
বিলিয়ে কাব্য রস।

দেশ মাতৃকার মুক্তির তরে 
দিয়েছ একের ডাক,
তব গান ছোট গল্প কবিতায় ছিল 
স্বদেশ মুক্তির হাঁক।

হে দেশ ভক্ত মানব প্রেমিক 
বিশ্ব নন্দিত কবি,
নাইট উপাধি পরিত্যাগ করে 
দেখায়েছ তব ছবি।

তোমার লেখনীর অগ্নিস্ফুলিঙ্গ 
এনে দিয়েছে স্বাধীনতা,
স্বার্থক দেশপ্রেমিক তুমি 
মোরা কেমনে ভুলিব তা!

বাংলার সাহিত্যাকাশে আজও 
তুমি বিশ্বের বিস্ময়
বিশ্ব বাংলার গুরুদেব তুমি 
এই তব শেষ পরিচয়।

( রচনাকাল ০৮/০৫/২০২৩)

মন্তব্যসমূহ