তুমি আসলে বলে (ইসলামী সংগীত)



তুমি আসলে বলে এ ধরণী হল উজালা,
তুমি গাইলে বলে সাম্যেরই গান বিশ্ব দিওয়ানা।
তুমি কামলিওয়ালা, তুমি নূরে মদিনা।।২
তুমি আসলে --------------------------------।।
তুমি আনলে জ্যোতি নূরের বাতি আঁধার হল দূর ,
তুমি লাত মানাতের বিদায় দিলে বাজলো প্রেমের সুর।।
তুমি কামলিওয়ালা, তুমি নূরে মদিনা---------!
তুমি আসলে বলে ------------------------------।।
তুমি শিক্ষা দিলে মানব জাতি শ্রেষ্ঠ খোদার দান,
প্রতিবেশীর তরে সদা কাঁদতো তোমার প্রাণ।
তুমি রহমতে আলম, তুমি খোদারই মকবুল।
তুমি কামলিওয়ালা, তুমি নূরে মদিনা---------
তুমি আসলে বলে ----------------------------।।
তুমি পাপী তাপী উদ্ধারিতে করলে মোনাজাত,
খোদার কাছে চাইলে তুমি উম্মতের নাজাত।
তাইতো তুমি বিশ্ব নবী উম্মতে রাসুল।
তুমি কামলিওয়ালা তুমি নূরে মদিনা---------
তুমি আসলে বলে ---------------------------।।
তুমি উম্মতেরে ভালোবেসে করলে প্রেম দান,
তুমি শান্তি সুধা নিয়ে এলে পবিত্র কোরআন।
তুমি কামলিওয়ালা, তুমি নূরে মদিনা---------
তুমি আসলে বলে ------------------------------।।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বন্ধু মানে আলোর দিশা

লুটছে যত রাজভাণ্ডারী

বিদায়