চন্দ্রযান তিন



চাঁদের দেশে ছুটছে মানুষ
চলছে কত অভিযান,
সবার মনে একই আশা
হয়তো সেথা আছে প্রাণ।

আকাশ বাতাস মুখরিত আজ
গাই ভারতের জয়গান,
সাফল্যতার উৎক্ষেপণে
ছুটে চললো চন্দ্রযান।

রাজনীতি আর ধর্মনীতি 
সেতো স্বার্থের তরে,
জ্ঞান বিজ্ঞানে ভারতবাসী
একতার নজির গড়ে।

চৌদ্দ জুলাই দুই হাজার তেইশ
বিশ্বে সে একদিন,
চাঁদের দেশে ছুটে চললো
ভারতীয় চন্দ্রযান তিন।

বিশ্ববাসী দেখবে এবার
ভারতবাসীর আছে জ্ঞান,
ধর্মে মহান কর্মে মহান
সফল হবে চন্দ্রযান।

অজানা সব তথ্য এবার
হয়তো হবে উদঘাটন,
ইসরোর সব সুসন্তান
বিশ্ববাসী করবে স্মরণ।

অপেক্ষাতে থাকবো সবাই
চলবে কয়দিন কলরব,
চন্দ্রযানের অবতরণে
জানবো মোরা বাকি সব।

(রচনাকাল ১৫/০৭/২০২৩)

মন্তব্যসমূহ