দেখে এলাম ওপার বাংলা (ধারাবাহিক ভ্রমণ কাব্য পর্ব ০১)
দেখে এলাম ওপার বাংলা
নিয়ে এলাম হাজারো স্মৃতি,
জানা অজানা প্রিয়জন পেয়ে
দেখে এলাম মানব প্রীতি।
ভাবি মনে অবাক হয়ে
দেখছি না তো স্বপন
বাংলার বর্ডারে ফুলতোড়া হাতে
দাঁড়িয়ে আছে ফজলুর ও বাপন।
উষ্ণ সম্বর্ধণায় গ্রহিল মোদের
যেন চির পরিচিত স্বজন,
মনে ভাবি শুধু কোথা হতে এল
কেমনে জানিল মোদের আগমন?
গাড়িতে করে নিয়ে গেল ওরা
বাংলার বিয়ানি বাজার,
মিষ্টির স্বাদ নিতে হল সেথা
সাথে কত কিছু আর।
পকেটে নেই বাংলার কড়ি
যদিও রয়েছে ডলার,
ভাঙানোর কথা বললেই বলে
ম্যায় হুঁ না ইয়ার।
নিজ নামেতে সিমকার্ড দিয়ে
করলো মোবাইল সচল,
ফোনে শুরু হলো আমন্ত্রণ কল
সত্যিই যা বিরল।
নিয়ে গেল মোদের নিজ আলয়ে
সেবা করিবার তরে,
চর্ব্য চুষ্য লেহ্য পেয়
চললো দিবস জুড়ে।
আশপাশ ঘুরে দেখালো যত
খাওয়ালো দ্বিগুণ তায়,
প্রবাসীর ঘর সারি সারি সেথা
অপরূপ শোভা পায়।
স্মৃতি হয়ে থাকবে জানি
ওদের সে আতিথেয়তা,
সিলেট পৌঁছাতে গাড়ি নিয়ে এলো
মোরা কেমনে ভুলবো তা?
( ক্রমশ চলবে)
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন