মুঠো ফোনে



আর পারিনা থাকতে যেন
মুঠো ফোন ছাড়া,
পৃথিবীটা হাতের মুঠোয়
ভুলছে সবাই পাড়া।

ঘরে বসে বিশ্বের খবর
মুঠো ফোনে পাই,
নিজের ঘরের পুরো খবর
ক' জন রাখে ভাই।

সবাই এখন ব্যস্ত থাকে
নিজের মুঠো ফোনে,
দাদু দিদার নীতি গল্প
কেবা এখন শোনে।

মা' ব্যস্ত বাবা ব্যস্ত
ব্যস্ত দিদা দাদু,
ছোট শিশু সেও ব্যস্ত
হায়রে ফোনের জাদু

রাক্ষসী এই ফোনটা যেদিন
আসলো সবার হাতে,
দূর হলো যে সংসার সুখ
সন্দেহ নেই তাতে।

টিভি সিরিয়াল গল্প কথা
শিশু নিয়ে খেলা,
মুঠো ফোনে সবই নিল
করোনা ভাই হেলা।

এমন একটা দিন আসবে
কেউ কাউকে চিনবে না,
আপন জনের খবর নিতে
নেটে খুঁজবে ঠিকানা।

(রচনাকাল -০৮/০৭/২০২৩)

মন্তব্যসমূহ