চন্দ্রযান তিন (পর্ব ২)



আগ্রহ আর অপেক্ষার প্রহর
হয়ে গেল শেষ,
চন্দ্র পৃষ্ঠে চন্দ্রযান
নামলো অবশেষ।

চৌদ্দ জুলাই দুই হাজার তেইশ
ছুটেছিল চন্দ্রযান,
তেইশ আগস্ট ল্যাণ্ড করলো
সারা বিশ্ব কম্পমান।

উড়লো তেরঙ্গা বিজয় নিশান
ইসরো নিল স্বস্তির নিঃশ্বাস,
বিশ্ববাসী দেখলো এবার
গড়লো ভারত ইতিহাস।

চাঁদের মাটিতে স্মুথ ল্যান্ডিং
ভালোই আছে চন্দ্রযান।
ল্যাণ্ডার বিক্রম ছাড়লো চাঁদে
ইসরো'র তৈরি রোভার প্রজ্ঞান।

রোভার প্রজ্ঞান ঘুরবে চাঁদে
গুটি গুটি পায়ে,
খবর দেবে ইসরোকে সে
কি আছে তার গায়ে।

ধন্য মোরা সাক্ষী হলাম
দেখলাম তার অবতরণ,
ধন্য মোদের ইসরো বিজ্ঞানী
বিশ্ববাসী করবে স্মরণ।

সর্বত্রই আজ খুশির জোয়ার
চলছে খুশির মহোৎসব, 
রোভার প্রজ্ঞান খবর দিলে
জানবো মোরা বাকি সব।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বন্ধু মানে আলোর দিশা

লুটছে যত রাজভাণ্ডারী

বিদায়