দেখে এলাম ওপার বাংলা (ধারাবাহিক ভ্রমণ কাব্য পর্ব ১০)



পৌঁছলাম সেদিন ঢাকা সেগুনবাগিচা
কচিকাঁচার মিলনায়তনে,
আমন্ত্রণ ছিল আন্তর্জাতিক কবি সম্মেলনে
কবি ও কবিতার ভুবনে।

পরিচিত হলাম প্রধান অতিথি কথাসাহিত্যিক
সেলিনা হোসেনের সাথে,
বাংলা একাডেমির সুযোগ্য সভাপতি
সন্দেহ নেই তাতে।

বিশ্ব বাংলার জ্ঞানী গুণীদের সাথে
আমি তো ক্ষুদ্র ছার,
সবার ভালোবাসায় মঞ্চে পেলাম স্থান
বসলাম গিয়ে আনন্দ অপার।

প্রাঞ্জল আলোচনা- গুণীজন সংবর্ধনা
চললো দিবস জুড়ে,
হারিয়ে গেলাম জানা অজানা
হাজার কবির ভিড়ে।

ছবির আল্পনায় পরিচিত যারা
তারা দেখি আজ পাশে,
এদের সকাশে দিবস জুড়ে 
চললো হর্ষ উল্লাসে।

নিজের লেখা দুটি কাব্যগ্রন্থ তুলে দিলাম
সাহিত্য প্রেমীদের হাতে,
নিয়ে এলাম সবার ভালোবাসা
কিছু বই- নানা উপহার সাথে।

সবার পরশে সবার সাথে
কাটলো দিবস বেশ,
স্মৃতি হয়ে থাকবে সংবর্ধনা ও সাহিত্য সম্মেলন
সার্থক হল সফর বাংলাদেশ।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বন্ধু মানে আলোর দিশা

লুটছে যত রাজভাণ্ডারী

বিদায়