দেখে এলাম ওপার বাংলা (ধারাবাহিক ভ্রমণ কাব্য পর্ব -০৮)



ঢাকা থেকে যাবো মোরা
পদ্মা নদীর পার,
গাড়ি করে যেতে হবে
তেত্রিশ কি:মি:আর।

সাত কি:মি: দীর্ঘ সেতু
পদ্মা নদীর 'পর,
সন্ধ্যায় নাকি সে দৃশ্য
অতি মনোহর।

স্থির হলো তাই যাবো মোরা
বিকেল পাঁচটায়,
কামরুল ভাই ফোন করতেই
গাড়ি আসলো তায়।

চললাম দেখতে পদ্মা সেতু
বাংলাদেশের শান,
যে সেতুটি বাড়িয়ে দিল
সে দেশেরই মান।

সন্ধ্যাকাশে মিষ্টি চাঁদ
সাথে তারার খেলা,
আঁধার রাতের পদ্মা সেতু
আলোতে হয় উজালা।

ধীর গতিতে চললো গাড়ি
দেখলাম পদ্মার পার,
কামরুল ভাইয়ের মোবাইল লাইভে
দেখবেন সারাসার।

ওপারেতে পৌঁছে সবাই
ঘুরে দেখলাম বেশ,
ভাঙ্গার পারের রসগোল্লা
খেলাম অবশেষ।

ফেরার পথে সেতু 'পরে
সবার অগোচরে,
একটু থেমে ছবি নিলাম
স্মৃতি রাখতে ধরে।

(রচনাকাল ২৪/০৬/২০২৩: ক্রমশ চলবে)

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বন্ধু মানে আলোর দিশা

লুটছে যত রাজভাণ্ডারী

বিদায়