দেখে এলাম ওপার বাংলা (ধারাবাহিক ভ্রমণ কাব্য পর্ব -০৭)



দেশ বিদেশের কবিদের সাথে
দেখলাম ঢাকা শেরেবাংলা নগর,
যার এক পঞ্চমাংশ জুড়ে আছে
সরকারি ভবন ও খোলা চত্ত্বর।

দাঁড়িয়ে আছে মার্কিন স্থপতির অমর কীর্তি
বাংলাদেশ জাতীয় সংসদ ভবন।
অত্যাধুনিক বৃত্তাকারে নির্মিত দৃষ্টি নন্দন
স্থাপত্য নকশার অপূর্ব নিদর্শন।

নয়ন জুড়ানো কৃত্রিম লেক
চারিদিকে ঘেরা তায়,
স্বচ্ছ জলাধারে ভাসে প্রতিচ্ছবি
অপরূপ শোভা পায়।

দক্ষিণাংশে খোলা মাঠ সারি সারি গাছ
মনোরম সে বাহার!
সকাল সন্ধ্যায় শত মানুষের ভিড়
তোলনা যে নাই তার।

ওপাশে দাঁড়িয়ে আছে স্বপ্ন সাজানো
চন্দ্রিমা জাতীয় উদ্যান।
দেখে এলাম ভ্রমণ পিপাসুদের
আকর্ষণীয় সে স্থান।

পার হয়ে যেতে হয় ক্রিস্টেন লেক
যার উপর দাঁড়িয়ে আছে ঝুলন্ত সেতু,
চোখ ধাঁধানো সুন্দর সে দৃশ্য
দুধারে কৃত্রিম লেক আর ফোয়ারা হেতু।

উদ্যানে প্রবেশ করতেই সামনে এল
দেশের এক দৃষ্টি নন্দন স্থাপনা,
বৃত্তাকারে নির্মিত জিয়াউর রহমানের সমাধি
জানাই তাঁর প্রতি সম্মাননা।

দেখলাম ঘুরে এ যেন এক স্বপ্নপুরী
যেন এক অন্য জগৎ,
স্বল্প সময়ে এ উদ্যান ঘুরে
পুরেনা তো  মনোরথ।

ভ্রমণ বিশ্রাম খেলাধুলা আমোদ প্রমোদ
মুক্ত মঞ্চ আরো কত আছে তায়,
মুক্ত বিহঙ্গ কপোত কপোতী 
মাঝে মাঝে শোভা পায়।

সেদিনের সে ভ্রমণ গাঁথা
রয়ে যাবে স্মৃতির পাতায়,
হয়তো কখনো আবার
দেখা হবে কোন আঙিনায়।

(রচনাকাল ২০/০৬/২০২৩-ক্রমশ চলবে)

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বন্ধু মানে আলোর দিশা

লুটছে যত রাজভাণ্ডারী

বিদায়