দুখু মিয়া



দীনহীন বাবা যার বাড়ি চুরুলিয়া,
এক নামে চিনে সবে নাম দুখু মিয়া।
ফুটেছিল সেই ফুল জাহেদার কোলে,
ছড়ায় সৌরভ তার বিশ্ব ভূমণ্ডলে।
জাতপাতের ঊর্ধ্বে ছিল ভাবনাটা তাঁর,
লাঞ্ছিত বঞ্চিত জনে ছিল করুণা অপার।
দুখু মিয়ার জীবন ছিল শোকে দুখে ভরা,
অল্প বয়সে হতে হয় নিজ পায়ে খাড়া।
শোকে দুখে পূর্ণ ছিল দুখু মিয়ার জীবন,
পড়াশোনা হয়নি তার অভাবের কারণ।
কাজে কর্মে দুখু মিয়া বড় হয়ে উঠে,
দুঃখের দিন তার কভূও না টুটে।
শুরু করে কাব্য চর্চা নিজ প্রতিভায়,
অগ্নি স্ফুলিঙ্গ লেখনী যা প্রকাশিত তায়।
ভয়ে ভীত বৃটিশ রাজ যার লেখনীতে,
কারারুদ্ধ করে তারে নানা অজুহাতে।
শাসন শোষণ নীতি পীড়া দিত যারে,
এমন বিদ্রোহী জনে কে ভুলিতে পারে।
স্বাধীনতা সমতা এই ছিল ধ্যান,
উন্মত্ত সঙ্গীত মাঝে পাই তাঁর জ্ঞান।
নিপীড়িতের অধিকারে করে আন্দোলন,
লেখনীতে ভেসে ওঠে নবজাগরণ।
আজিও বিশ্ব বাংলায় অমর যার ছবি,
প্রণমি তোমারে আজি হে বিদ্রোহী কবি।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বন্ধু মানে আলোর দিশা

লুটছে যত রাজভাণ্ডারী

বিদায়