গর্জে ওঠো সভ্য সমাজ
কাঁপছে ভয়ে দেশের মানুষ
চলছে অরাজকতা,
নারীর মান ক্যামনে বাঁচে
হায়রে নিষ্ঠুরতা।
যেখানে যত সংখ্যালঘু
সইছে শুধু নির্যাতন,
দুর্বলের উপর সবলের প্রভাব
কোথাও বেকার আস্ফালন।
জাতি দ্বন্দ্ব ভাষা দ্বন্দ্ব
দ্বন্দ্ব ধর্মের নামে,
হিংস্র মানব হয়েছে দানব
পূণ্য ভারত ধামে।
নারী মাতৃ জন্মদাত্রী
ভুলেছে হিংস্রের দল,
মায়ের সম্মান ভুলুণ্ঠিত করে
দেখাচ্ছে বাহুবল।
মান সম্ভ্রম রক্ষা করতে
ভারতী মায় কাঁদে,
গর্জে ওঠো সভ্য সমাজ
আজ নারীরা নেই নিরাপদে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন