দেখে এলাম ওপার বাংলা (ধারাবাহিক ভ্রমণ কাব্য পর্ব -০৫)
কামরুল, আলমগীর, রায়হান
এঁদের জানাই কৃতজ্ঞতা,
ঘন ঘন যোগাযোগ আর ফোনালাপে
পেলাম অভিজ্ঞতা।
ক্যামনে যাবো কোথায় নামবো
কোথায় থাকবো রাত,
দূরে থেকেও এঁরা যেন
ছিলেন মোদের সাথ
বাস সার্ভিস আর যাতায়াত ব্যবস্থায়
ভরে গেল প্রাণ,
কথায় কথায় বলেন সবাই
আপনি মোদের মেহমান।
অর্ধ রাস্তায় যাত্রা বিরতি
খেলাম সেথায় চা,
স্টেশন গুলো পরিষ্কার পরিচ্ছন্ন
ভালো লাগলো তা।
সুন্দর দৃশ্য রাস্তাঘাট
স্বচ্ছ আঁকাবাঁকা,
রাত দশটায় পৌঁছলাম গিয়ে
স্বপ্নের শহর ঢাকা।
সবার সাথে কথা হলো
দেখা হবে কাল,
রাত্তিরেতে থাকবো মোরা
হোটেল ক্যাপিট্যাল।
পরের দিন নজরুল জয়ন্তী
মনে ছবি আঁকা,
কবির সমাধিতে ফুল চড়িয়ে
ঘুরবো শহর ঢাকা।
( রচনাকাল ১০/০৬/২০২৩- ক্রমশ চলবে)
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন