সামাল দেবে কে?



ঈশান কোণে মেঘ জমেছে
ঝড় আসছে যে,
মাঝিমাল্লা আনমনা সব
সামাল দেবে কে?

শক্ত হাতে হালটি ধরবে
এমন মানুষ কই?
সর্বত্রই তাইতো আজি
হৈ হৈ রৈ রৈ।

উথাল পাতাল নদীর বুক
খড়কুটোতে ঘেরা,
যাত্রী বোঝাই নৌকা খানি
সবাই দিশেহারা।

ঝড়ের সাথে জোয়ার ভাটা
নৌকা খানি দোলে,
এই বিপদে নৌকা খানি
কে নিবে ভাই তোলে?

বিজলী পড়ে মাঝে মাঝে
যাচ্ছে কত প্রাণ,
জ্ঞানী যারা ভাবছে বসে
ক্যামনে বাঁচাই মান?

রচনাকাল ০৪/০৮/২০২৩

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বন্ধু মানে আলোর দিশা

লুটছে যত রাজভাণ্ডারী

বিদায়