অঙ্গীকার
স্বাধীনতা তুমি শহীদ আত্মার
স্মৃতির প্রতিদান,
লহ অঞ্জলি ঘরে ঘরে আজি
জানাই তোমায় সম্মান।
শত শহীদের রক্ত চিহ্ন
রয়েছে তোমার বুকে,
বিশ্বলোকে উঁচু আজি শির
দেখিনি ওদের চোখে।
স্বাধীনতা তুমি শহীদ জননীর
গগন কাঁপানো চিৎকার,
তোমার কারণে বিশ্বকে মোরা
করতে পারি তোলপাড়।
স্বাধীনতা তুমি স্বৈরাচারের ধ্বংস স্তুপ
দিয়েছ সাম্যের বাণী,
জাতি ধর্ম বর্ণের ঊর্ধ্বে তুমি
তুমি এক সার্থক জননী।
স্বার্থের তরে তোমার বুকে
আজও রক্ত বহে,
মূর্খের দল ভাবে না কখনো
ভারত মাতা কেমনে সহে?
বৃটিশ রাজ হয়েছে ধ্বংস
রেখে গেছে নিজ বিষ,
সেই বিষানলে জ্বলিছে আজও
অন্তর্দন্দে অহর্নিশ।
জাগাও বিবেক খুলে দেখো আঁখি
ভারতবাসী ভারত মায়ের সন্তান,
কেন ভেদাভেদ হানাহানি কেন
এতো শহীদদের অপমান।
শহীদদের নামে অঙ্গীকার হোক
মুছাবো মায়ের ক্ষত,
দ্বন্দ্ব বৈষম্য দূর করি এসো
অশুভ শক্তি করি পরাভূত।
রচনাকাল -১৫/০৮/২০২৩
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন