ধ্বংসের মাঝে সৃষ্টি
ঝড় দেখে কেউ করোনা ভয়
ভেঙ্গে পড়োনা কভু,
আঁধার জীবনে আসলে নেমে
ভয় পেয়ো না তবু।
ঘাত সংঘাত জীবনের তরে
মিছে কেন ভয় তবে,
আঁধারের পরে আলোর দেখা
এটাই সত্য ভবে।
আগুনে ধ্বংস করে বলেই
খাবারটা মোরা খাই,
কাঠ পুড়ে যদি নাহয় ছাই
কয়লা তাহলে কোথায় পাই?
ধ্বংসের মাঝে সৃষ্টি লুকানো
সাক্ষী ইতিহাস,
হেরে যাও যদি আপন কর্মে
কভুও ছেড়োনা আশ।
জীবনের শেষ সমাধিতে নয়
উঁচু রাখো তব শির,
বাঁধার পাহাড় পদতলে দলে
তবেই তো হবে বীর।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন