দেখে এলাম ওপার বাংলা (ধারাবাহিক ভ্রমণ কাব্য পর্ব -০৬)



সেদিন সকালে জেগে উঠে বসি
ডাক শুনে কানে কানে,
আলমগীর ভাই এসেছে চট্টগ্রাম থেকে
বুঝিবা প্রেমের টানে।

শুভেচ্ছা বিনিময় শেষ হতে দেখি
কামরুল ভাই পাশে খাড়া।
প্রস্তুত ওরা যাবো সবে মিলে
নজরুল জয়ন্তীর তাড়া।

চললাম মোরা নজরুল সমাধিতে
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে,
মসজিদ পাশে সমাহিত যিনি
জাতীয় কবির সম্মানে।

স্মরিয়া যাহারে বিশ্ব বাঙালি
বিশ্ব বাংলা উজালা।
শ্রদ্ধাভরে প্রণামি তাঁহারে
দিলাম পুষ্পমালা।

অনুষ্ঠান শেষে কবিদের হাতে
তুলে দেই " আলোর সন্ধানে",
নিজের লেখা কাব্য গ্রন্থটি
ছড়ালাম বাংলাদেশ লণ্ডনে।

চললাম এবে ঢাকা মেডিকেল কলেজ
যার পাশে আছে শহীদ মিনার,
যে মিনারে আজও স্মৃতি হয়ে আছে
বাংলা মায়ের শোক বেদনার।

মিনারের পাশে দাঁড়ায়ে দুহাতে
প্রণমি শহীদ গাঁথা,
শ্রদ্ধাবনত শিরে স্মরণ করি তাঁদের
যারা পেয়েছে অক্ষরে অমরতা।

( রচনাকাল ১৫/০৬/২০২৩: ক্রমশ চলবে)

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বন্ধু মানে আলোর দিশা

লুটছে যত রাজভাণ্ডারী

বিদায়