অসমের স্বাভিমান লাচিত

রচনা: হিফজুর রহমান লস্কর

তারিখ: ১১/০৮/২০২২


নদী ঘাটে মাঝি বসে গুনগুন গায়

ছোট ছেলে পাশে বসে পড়ে ভাবনায়।

এত বড় ব্রম্মপুত্র অসম সীমায়

মোঘলেরা কেমন করে প্রবেশিল তায়।

দিন যায় মাস যায় বছর ঘুরে আসে

ভাবনাও বাড়ে তার কেমনে বিনাশে।

স্থির করে সেনা হয়ে মোঘলেরে লড়ে

শুরু করে অস্ত্র শিক্ষা ঘোড়া 'পরে চড়ে।

নিজেতো বীরের জাতি ভাবনাটা তার

তাড়াবে মোঘল সেনা মানিবে না হার।

খুশি হয়ে রাজা দেয় স্বর্ণ তলোয়ার

ফুকন উপাধি সহ সেনাপতি ভার।

নির্ভীক বীর সেনা কঠোর সে কাজে

সাজালো অসম সেনা অপরূপ সাজে।

মোঘলেরে তাড়া করে নিল সে বিরাম

স্বস্থির নিঃশ্বাস পেল স্বাধীন আসাম।

কর্তব্যে অনড় বীর সাক্ষী ইতিহাস

শরাইঘাটে ফেলেছিল নিজ মামার লাশ।

আজি তার জন্মদিন করছি স্মরণ

ধন্য অসমের স্বাভিমান লাচিত বড়ফুকন।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বন্ধু মানে আলোর দিশা

লুটছে যত রাজভাণ্ডারী

বিদায়